News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করল বিজেপি; সংসদীয় বোর্ডে স্থান পেলেন ইয়েদুরাপ্পা, সোনোয়াল
Image

কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করল বিজেপি; সংসদীয় বোর্ডে স্থান পেলেন ইয়েদুরাপ্পা, সোনোয়াল

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পাশাপাশি নতুন সংসদীয় বোর্ডও গঠন করেছেন তিনি। বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাদ গেলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপি সংসদীয় বোর্ডে নতুন করে স্থান পেয়েছেন বি এস ইয়েদুরাপ্পা, সর্বানন্দ সোনোয়াল, কে লক্ষ্মণ।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বাধীন বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রয়েছেন। বুধবার কেন্দ্রীয় নির্বাচন কমিটিও গঠন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এই কমিটিতে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Releated Posts

দিল্লির সীমাপুরিতে বহুতল ভবনের অংশ ভেঙে পড়ে আতঙ্ক, ধ্বংসস্তূপে বহুজন আটকে থাকার আশঙ্কা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): দিল্লির উত্তরাঞ্চলের সীমাপুরি এলাকায় বুধবার একটি বহুতল ভবনের একাংশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধ্বংসস্তূপের…

ByByNews Desk Oct 7, 2026

সিইসি-র বিরুদ্ধে দিল্লিতে আপের বিক্ষোভ, কংগ্রেস-বামেদেরও যোগদান

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বুধবার দিল্লির কাশ্মীরি গেট এলাকায় দিল্লির মুখ্য…

ByByNews Desk Oct 7, 2026

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকলে বিধানসভায় যাব না’: হুমায়ুন কবীর

কলকাতা, ৭ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন বিধানসভার অধিবেশনে যোগ দেবেন না বলে…

ByByNews Desk Oct 7, 2026

আহমেদাবাদে ১০টি স্কুলে বোমা হামলার হুমকি, আগেভাগেই ছুটি পড়ুয়াদের

আহমেদাবাদ, ৭ অক্টোবর (আইএএনএস): বুধবার আহমেদাবাদের অন্তত ১০টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সতর্কতামূলক…

ByByNews Desk Oct 7, 2026
Scroll to Top