News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরের কমলনগরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন বিধায়ক
Image

কল্যাণপুরের কমলনগরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ আগস্ট৷৷ এখনো সেই রাতের কথা মনে পড়লে অনেকেই আঁতকে ওঠেন৷ বলা যায় এদিন ছিল কল্যানপুরের বুকে কালো দিন৷ রাতের আঁধারে অতর্কিতে গেরিলা কায়দায় হায়ানারদের আক্রমণের শিকার হতে হয় গ্রামের গরিব মানুষদের৷ বাদ গেলোনা দুধ খাওয়া শিশুরাও৷ এ কেমন রাত ভয়ংকর রাত যেদিকে চোখ যায় শুধুই আগুন আর গুলির আওয়াজ৷ শুধুই যেন আত্মচিৎকার৷ চোখের পলকেই গোটা গ্রামে নেমে এলো নিস্তব্ধতা৷ স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে কল্যাণপুর কমলনগর পঞ্চায়েতের মাইজভান্ডার গ্রামে ঘনিয়ে এসেছিলো এক চিরকালীন অন্ধকার৷ সবে তখন রাত নয়টা৷ সালটা ২০০৩৷ হঠাৎ মাইজভান্ডার গ্রামে তৎকালীন এ টি টি এফ জঙ্গীদের সশস্ত্র আক্রমণ৷ একদিকে ঝাঁকে ঝাঁকে গ্রামবাসীদের উদ্দেশ্যে গুলি বর্ষণ অন্য দিকে বাড়িঘরে আগুন ও হামলা৷ কিছু বুঝে উঠার আগেই ১৫ টি তাজা প্রাণ ঝরে যায়৷ এ টি টি এফ এর আক্রমণে নিহত হন পনেরো জন৷ শিশু থেকে বৃদ্ধ কেও বাদ যায়নি৷ প্রতি বছর এই দিনটিকে স্মরণ করা হয়৷ রবিবারও সকালে যে শহীদ বেদী আছে তাতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মন্ডল সভাপতি জীবন দেবনাথ প্রমুখ৷ বিকেলে একটি স্মরণসভাও হয় স্থানীয় একটি মাঠে৷ সভায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, মন্ডল সভাপতি জীবন দেবনাথ প্রমুখ৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top