News Flash

  • Home
  • দেশ
  • কাঁকসায় দুর্ঘটনার কবলে পড়ে উদ্ধার ছিনতাই হওয়া মার্বেল বোঝাই ট্রেলার, ধৃত ছিনতাইকারী
Image

কাঁকসায় দুর্ঘটনার কবলে পড়ে উদ্ধার ছিনতাই হওয়া মার্বেল বোঝাই ট্রেলার, ধৃত ছিনতাইকারী

দুর্গাপুর, ১২ আগস্ট (হি. স.) জাতীয় সড়কের পাশে ধাবা থেকে মুহুর্তেই মার্বেল বোঝাই ট্রেলার ছিনতাই করে শেষ রক্ষা হল না। দুর্ঘটনার কবলে পড়ে ধরা পড়ল বমাল ছিনতাইকারী বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের ওপর কাঁকসা থানা এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ছিনতাইকারীর নাম রাজেন চৌধুরী, কাঁকসার গাংবিলের বাসিন্দা। আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে গুজরাট থেকে একটি মার্বেল পাথর বোঝাই ট্রেলার মেমারী যাচ্ছিল। প্রায় ৩০ লক্ষ টাকার মার্বেল বোঝাই ছিল ওই ট্রেলারে। রাত্রে জাতীয় সড়কের পাশে রাজবাঁধ এলাকায় ট্রেলারটি দাঁড় করিয়ে একটি ধাবাতে ঢোকে চালক। অভিযোগ কয়েক মুহুর্তের মধ্যে চালক দেখেন তার ট্রেলার উধাও। বেগতিক বুঝে ট্রেলার চালক ধাবাতে কর্মরত কর্মীদের গোটা বিষয়টি জানায়। তারপর সেখান থেকে কাঁকসা থানায় ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশের মোবাইল গাড়ী জাতীয় সড়কে তল্লাশী শুরু করে।

এদিকে, পালানোর সময় পানাগড় বাইপাসে ট্রেলারটি ডিভাইডারে ধাক্কা মারে ছিনতাইকারী। তাতে গুরুতর জখম হয় চালক। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এবং ছিনতাই হওয়া দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি উদ্ধার করে। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে, ” উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ট্রেলারটি। আহত ছিনতাইকারী চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top