News Flash

  • Home
  • দেশ
  • দীর্ঘ পথ অতিক্রম; ক্লান্ত অনুব্রত, ভোররাতে নিজাম প্যালেস পৌঁছল সিবিআই
Image

দীর্ঘ পথ অতিক্রম; ক্লান্ত অনুব্রত, ভোররাতে নিজাম প্যালেস পৌঁছল সিবিআই

কলকাতা, ১২ আগস্ট (হি.স.): গরু-পাচার কাণ্ডে ধৃত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে শুক্রবার ভোররাতে নিজাম প্যালেসে পৌঁছলেন সিবিআই অফিসাররা। অনুব্রত এখন সিবিআই হেফাজতে রয়েছেন, তৃণমূলের এই নেতাকে নিয়ে আসানসোলের বিশেষ আদালত চত্বর থেকে সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ গাড়িতে রওনা দিয়েছিলেন সিবিআই অফিসাররা। বিস্তর যানজট পেরিয়ে প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর অনুব্রতকে নিয়ে সেই গাড়ি কলকাতার নিজাম প্যালেসে পৌঁছল যখন, তখন ভোররাত পৌনে তিনটে। পথে যানজটে ৫০ মিনিট আটকে ছিল সিবিআইয়ের গাড়ি।

কলকাতায় আসার পথে রাত সাড়ে ১১টা নাগাদ হুগলির ধনেখালিতে যানজটে আটকে যায় সিবিআই-এর গাড়ি। কখনও তোয়ালে দিয়ে মুখ মোছেন অনুব্রত, জল খান, হাই তোলেন, মাথা এলিয়ে দেন গাড়ির সিটে। কয়েকবার অনুব্রতর মুখে হাসিও দেখা গিয়েছে। ভোররাত আড়াইটে নাগাদ নবান্নের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতু পার হয় সিবিআই-এর কনভয়। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তখন ক্লান্ত। অবসন্ন হয়ে গাড়িতেই ঘুমে ঢলে পড়েছেন। ভোররাত ২.৪৩ মিনিট নাগাদ অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছয় সিবিআই-এর গাড়ি। গাড়ি থেকে নেমে হেঁটেই সিবিআই অফিসে ঢোকেন তিনি। উল্লেখ্য, গরু-পাচার মামলায় অনুব্রত ১০-দিনের জন্য সিবিআই হেফাজতে রয়েছেন।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top