News Flash

  • Home
  • দেশ
  • বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স দেওয়া শুরু, মজুত রয়েছে ১০ কোটি টিকা
Image

বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স দেওয়া শুরু, মজুত রয়েছে ১০ কোটি টিকা

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): দেশের টিকাকেন্দ্রগুলিতে শুক্রবার থেকে কোভিড বুস্টার ডোজ হিসেবে, কর্বেভ্যাক্স পাওয়া যাচ্ছে। এই টিকা প্রস্তুতকারী সংস্থা- বায়োলজিক্যাল ‘ই’ জানিয়েছে, এখনও পর্যন্ত ১০ কোটি টিকা সরকারকে সরবরাহ করা হয়েছে। কো-উইন অ্যাপের মাধ্যমে সরকারি ও বেসরকারি টিকাকেন্দ্রগুলিতে এই বুস্টার ডোজ পাওয়া যেতে পারে। পণ্য পরিষেবা কর এবং প্রশাসনিক খরচ নিয়ে, বেসরকারি টিকা কেন্দ্রে কর্বেভ্যাক্স বুস্টারের জন্য দিতে হবে ৪০০টাকা।

উল্লেখ্য, ১৮ বছরের বেশী বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স টিকা ব্যবহার করা যেতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড নিয়েছেন, এমন ব্যক্তিরা, দ্বিতীয় ডোজের ৬ মাস পর, কর্বেভ্যাক্স বুস্টার ডোজ নিতে পারবেন।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top