News Flash

  • Home
  • খেলা
  • ক্লাব লীগ টি-২০ : মৌচাককে হারিয়ে প্রথম জয় শতদলের
Image

ক্লাব লীগ টি-২০ : মৌচাককে হারিয়ে প্রথম জয় শতদলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।।সহজ জয় পেলো শতদল সঙ্ঘ। ১০ উইকেটে পরাজিত করলো মৌচাক ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। ব্যাটে-‌বলে দাপট দেখিয়েই এদিন জয় পায় শতদল সঙ্ঘ। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মৌচাকের ৮৩ রানের জবাবে ৪৭ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শতদল সঙ্ঘ। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে জয়দেব দেবের ভেলকির সামনে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় মৌচাক ক্লাব।দলের পক্ষে আবু তাহের ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, শ্রাবণ গোস্বামী ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং রাহুল সূত্রধর ৯ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। শতদল সঙ্ঘের পক্ষে জয়দেব দেব (‌৪/‌১৩) এবং মণির হুসেন (‌২/‌১১) সফল বোলার।জবাবে খেলতে নেমে ১২.‌১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শতদল সঙ্ঘ। দলের পক্ষে আনন্দ বিস ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ রানে এবং জয়দীপ বনিক ৩৩ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান। ‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top