News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশটি নতুন জলের ট্যাঙ্কারের সূচনা করল আগরতলা পুর নিগম
Image

দশটি নতুন জলের ট্যাঙ্কারের সূচনা করল আগরতলা পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ আগরতলা পুর নিগম এলাকার জনগণের সুবিধার্থে বুধবার আরও দশটি নতুন পানীয় জলের ট্যাঙ্কার এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে৷ নতুন এই পানীয় জলের ট্যাংকার গুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার৷ আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা বিগত নির্বাচনে জয়ী হওয়ার আগে নির্বাচনী প্রচারে গিয়ে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে পুর নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷ ইতিমধ্যেই প্রতিশ্রুতি পূরণ শুরু করে দিয়েছে পুর নিগম কর্তৃপক্ষ৷ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বুধবার আগরতলা পুর নিগমের তরফ থেকে পুরো নাগরিকদের জন্য নতুন আরো দশটি জলের ট্যাংকার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে৷ জলের ট্যাঙ্কার গুলির আনুষ্ঠানিক সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ’’আজাদী কা অমৃত মহোৎসব’’ উপলক্ষে শহরবাসীর সুবিধার্থে ১ হাজার লিটারের ১০টি নতুন পানীয় জলের টেঙ্কার জন সেবায় সংযোজন করা হয়েছে৷৷ বুধবার বেলা ১১ টায় সিটি সেন্টারস্থিত  আগরতলা পুর নিগমের হেড অফিস প্রাঙ্গনে নতুন এই পানীয় জলের টেঙ্কারগুলোর শুভ উদ্বোধন করা হয়৷ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের  মেয়র  দীপক মজুমদার , উপস্থিত  ছিলেন মিউনিসিপ্যাল কমিশনার  দেবপ্রিয় বর্ধন  সহ অন্যান্য অতিথিবৃন্দ৷ জলের ট্যাঙ্কার গুলির আনুষ্ঠানিক উদ্বোধন করে মেয়র বলেন পুর নাগরিকরা যাতে এসব জলের ট্যাংকার গুলোর সুবিধা ভোগ করেন৷ প্রসঙ্গক্রমে মেয়র বলেন বিগত ২৫ বছরে বামফ্রন্ট সরকারের আমলে মাত্র পাঁচটি জলের ট্যাংকার ছিল৷ বিভিন্ন অনুষ্ঠানে জল সরবরাহের জন্য অনেকেই নিগমের কাছে আবেদন করে থাকেন৷ ট্যাঙ্কারের অভাবে অনেক জায়গায় জল পৌঁছে দেওয়া যায় না৷ বর্তমান পুরো পরিষদ ক্ষমতায় আসার পর এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে দশটি নতুন জলের ট্যাংকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে৷ পুর এলাকার অন্যান্য সমস্যাগুলি সমাধানের জন্য পুরো নিগম প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন৷

Releated Posts

ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল

আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…

ByByReshmi Debnath Jun 11, 2026

মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডাক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে ২৫ জুন ডাক আদালত

আগরতলা, ১১ জুন : ডাক পরিষেবা সংক্রান্ত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ জুন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top