News Flash

  • Home
  • দেশ
  • দেশের প্রতিটি মানুষের জীবনধারণের নূন্যতম প্রয়োজন মিটিয়েছেন প্রধানমন্ত্রী : অমিত শাহ
Image

দেশের প্রতিটি মানুষের জীবনধারণের নূন্যতম প্রয়োজন মিটিয়েছেন প্রধানমন্ত্রী : অমিত শাহ

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): দেশের প্রতিটি মানুষের জীবনধারণের নূন্যতম প্রয়োজন মিটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লিতে গভর্মেন্ট ই-মার্কেটপ্লেস পোর্টালে সমবায়গুলির অন্তর্ভুক্তির পর বললেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। জেম পোর্টালে সমগ্র দেশের সমবায়গুলিকে অন্তর্ভুক্ত করা হবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতা আসার ফলে আরও কর্মদ্যোগী হয়েছেন মানুষ। নিজের পায়ে দাঁড়ানোর সেই উচ্চাকাঙ্ক্ষা মেটাচ্ছে সমবায়। এই সাফল্য এসেছে মোদীর জমানায়।

জেম পোর্টালের মাধ্যমে সমবায় গোষ্ঠীগুলির তৈরি পণ্য বাজারজাত করা হবে। এর মধ্যেই ৫৮৯টি সমবায়কে এই পোর্টালে নথিভুক্তির জন্য বাছাই করা হয়েছে। এনসিইউআই ও জেম আধিকারিকদের সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স। যৌথ এই টিমটি বিভিন্ন সমবায়গুলিকে নথিভুক্তি জন্য মেইল করবে। গঠন করা হয়েছে টেকনিক্যাল হেল্প ডেস্কও।
এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে যাবে। ২৭ কোটি মানুষ উন্নয়নের মুখ দেখছেন। লেনদেনে স্বচ্ছতা আনা হয়েছে।

Releated Posts

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top