News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণের হার, একলাফে বেড়ে হল ৭.০৬ শতাংশ
Image

ত্রিপুরায় আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণের হার, একলাফে বেড়ে হল ৭.০৬ শতাংশ

আগরতলা, ৮ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় আবারও চোখ রাঙাচ্ছে করোনা। বেড়েছে দৈনিক সংক্রমণ। নমুনা পরীক্ষা কম হওয়ায় সংক্রমিতের সংখ্যায় কম মিলেছে। ছুটির দিনে নমুনা পরীক্ষার সংখ্যায় কমবে, তা অনুমান করা গিয়েছিল। কিন্তু, সংক্রমণের হার বৃদ্ধিতে আবারও ত্রিপুরাবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ৫২ জন সুস্থ হয়েছেন। তবে, করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২০ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪ জনকে নিয়ে মোট ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনে ২৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বেড়ে বর্তমানে হয়েছে ৭.০৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৪.৫১ শতাংশ। সুস্থ হয়েছেন ৫২ জন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭৫৩ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৫৫৯০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৮.৩৭ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সিপাহিজলা জেলায় ১ জন, গোমতী জেলায় ৬ জন, ধলাই জেলায় ৩ জন, ঊনকোটি জেলায় ৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৮ জন এবং দক্ষিণ জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় পশ্চিম ও খোয়াই জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top