News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের দৈনিক করোনা সংক্রমণে সামান্য স্বস্তি হলেও ৭ রাজ্যকে সতর্কতা কেন্দ্রের
Image

দেশের দৈনিক করোনা সংক্রমণে সামান্য স্বস্তি হলেও ৭ রাজ্যকে সতর্কতা কেন্দ্রের

নয়াদিল্লি, ৭ আগস্ট ( হি.স.) : দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে খানিক স্বস্তি মিললেও কেন্দ্র সরকার বেশ সতর্ক। দেশে ৭ রাজ্যে করোনার পজিটিভিটি রেট সবচেয়ে বেশি থাকায় দিল্লি, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাকে চিঠি দিল কেন্দ্র। সাত রাজ্যকেই ফের কড়াভাবে সতর্কতামূলক পদক্ষেপগুলি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৮ জন। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজারের কাছাকাছি। সংক্রমণ কমলেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৯৩৩ জন।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬৮৯। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৮৪ হাজার ১১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৬ কোটি ২১ লক্ষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৯ লক্ষ।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top