News Flash

  • Home
  • বিদেশ
  • মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা আমেরিকার, পরীক্ষায় জোর দিতে বললেন বাইডেন
Image

মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা আমেরিকার, পরীক্ষায় জোর দিতে বললেন বাইডেন

ওয়াশিংটন, ৫ আগস্ট (হি.স.): কোভিডের বাড়বাড়ন্ত এখনও থামেনি, এরইমধ্যে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে আরেক সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স। এমনকি আক্রান্তও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে আমেরিকা। বৃহস্পতিবারের এই পদক্ষেপের ফলে মাঙ্কিপক্সের বিরুদ্ধে লড়াই করার জন্য অতিরিক্ত তহবিল এবং সরঞ্জাম ব্যবহারের পথ উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

আমেরিকায় মাঙ্কিপক্সে আক্রান্তদের বেশিরভাগই পুরুষ এবং এ সব পুরুষ অন্য পুরুষদের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। আমেরিকার স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ার বেসেররা বলেছেন, ‘সংক্রামক এই ভাইরাস মোকাবিলায় আমরা আমাদের পদক্ষেপ পরবর্তী স্তরে নিতে প্রস্তুত এবং মাঙ্কিপক্সকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আমরা সকল আমেরিকান নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, মাঙ্কিপক্স রুখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ভ্যাকসিন বিতরণ বাড়াতে হবে, পরীক্ষাও বৃদ্ধি করতে হবে এবং ঝুঁকিপূর্ণ কমিউনিটিকে বোঝাতে হবে। এই কারণেই জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা এই প্রাদুর্ভাবের সঙ্গে মোকাবিলা করার জন্য আবশ্যিক।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top