News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশে গাছে গাড়ির ধাক্কায় মৃত ৩, প্রাণে বাঁচলেন দু”জন
Image

উত্তর প্রদেশে গাছে গাড়ির ধাক্কায় মৃত ৩, প্রাণে বাঁচলেন দু”জন

বিজনোর, ৫ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের বিজনোর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও দু”জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে চাঁদপুর এলাকার জলিলপুর রোডে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের নাম-জিতেন্দ্র (৪১), মিশ্রি (৪০) ও বিপিন (৩৮)। প্রত্যেকের বাড়ি আমরোহা জেলায়। আহত হয়েছেন বিজয়পাল ও সমরপাল। তাঁদের উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, প্রবল গতিতে ছুটে আসা গাড়িটি গাছে ধাক্কা মারার কারণে গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top