News Flash

  • Home
  • দেশ
  • ভয় দেখিয়ে আমাদের চুপ করানো যাবে না : রাহুল গান্ধী
Image

ভয় দেখিয়ে আমাদের চুপ করানো যাবে না : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): আর্থিক তছরুপের মামলায় দিল্লির ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঘটনাচক্রে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার পরই এই মামলায় অতি তৎপর হয়ে উঠেছে ইডি। ইডি-র এই পদক্ষেপকে ‘ছোট্ট ভয়’ দেখান বলেই মনে করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, “আমরা নরেন্দ্র মোদীকে ভয় পাই না। তাঁদের যা ইচ্ছে তাই করতে পারেন।”

বৃহস্পতিবার সংসদে যাওয়ার সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে গাড়ি থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেছেন, “আপনারা ন্যাশনাল হেরাল্ডের কথা বলছেন, এটা একটা ভয় দেখানোর চেষ্টা। তাঁরা মনে করে একটু চাপ দিয়ে আমাদের চুপ করে দিতে পারবে…আমরা ভয় পাবো না। আমরা নরেন্দ্র মোদীকে ভয় পাই না। তাঁদের যা ইচ্ছে তাই করতে পারেন।” এদিন টুইট করেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, “সত্যকে বাধা দেওয়া যায় না। যা খুশি করুন, আমি প্রধানমন্ত্রীকে ভয় পাই না, দেশের স্বার্থে সব সময় কাজ করে যাবো।”

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top