News Flash

Image

বর্ষার মরশুমে তরমুজ চাষ করে সফল কৃষক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ আগস্ট৷৷ কৃষি দপ্তরের সহযোগিতায় লাউগাং এলাকায় ড্রীপ এরিগেশনের মাধ্যমে তরমুজ চাষ করে সফল্য অর্জন করলো একজন চাষী৷ রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুন করতে৷  রাজ্য সরকারের এই চিন্তাভাবনাকে সফল করতে কাজ করেযাচ্ছে বগাফা কৃষি দপ্তর৷ বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে কৃষকদের উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষিজ ফসল উৎপাদনের প্রশিক্ষন ও ব্যাবস্থা করে দেওয়া হচ্ছে৷  বগাফা কৃষি দপ্তরের দায়িত্বে সুজিত কুমার দাস আসার পর থকে কৃষকরা কৃষিজ ফসল উৎপাদনেব জন্য বিভিন্ন প্রকারের উন্নত মানের প্রযুক্তির সামগ্রী ব্যাবহার করছে৷  এইসকল সামগ্রী ব্যাবহারের জন্য কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঠে নিয়ে বিশেষ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে৷  এরই মধ্যে উন্নতমানের প্রযুক্তি ড্রীপ এরিগেশনের মাধ্যমে বগাফা কৃষি দপ্তরের সহযোগীতায় পি এম কে এস ওয়াই প্রকল্পে  লাউগাং এলাকায় বাসিন্দা প্রবীর কুমার দাসকে তরমুজ চাষের জন্য সহযোগীতা করা হয়৷ এই প্রকল্পে প্রবীর কুমার দাস বর্ষার মরশুমে তরমুজ চাষ করে বিশেষ সাফল্য অর্জন করেছে৷ বৃহস্পতিবার কৃষকের তরমুজ চাষের জমি পরিদর্শন করেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস, বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মীরা৷  সকলে মাঠে গিয়ে তরমুজ চাষের বিভিন্ন দিকগুলি পরিদর্শন করেন ও কৃষকে তরমুজ চাষের বিভিন্ন দিকগুলি সম্পর্কে জানান দেন৷  এই অসময়ে তরমুজ চাষ সম্পর্কে সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে কৃষক জানান এই তরমুজ চাষে তিনি উপকৃত হয়েছেন৷  তিনি জানানা কৃষি দপ্তরের আধিকারিকরা তরমুজ চাষের জন্য সর্বদা সাহায্যেব হাত বারিযে দিয়েছেন৷  এতে করে কৃষক খুবই উপকৃত হয়েছেন৷  অপরদিকে এই তরমুজ চাষের বিভিন্ন দিকনিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরলেন বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top