News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওবিসি মোর্চার সদর আরবান জেলার বৈঠক অনুষ্ঠিত
Image

ওবিসি মোর্চার সদর আরবান জেলার বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷  ভারতীয় জনতা ওবিসি মোর্চার সদর আরবান জেলার উদ্যোগে কার্যকরিনি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভগৎ সিং যুব আবাসে বুধবার৷ উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য্য ও ওবিসি মোর্চা সদর আরবান জেলার সভাপতি  সুকান্ত পাল সহ অন্যান্যরা৷ এদিন বৈঠকে উপস্থিত অসীম ভট্টাচার্য্য বলেন, গত তিনমাসের ওবিসি মোর্চার কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ আগামী তিন মাস সদর জেলা এলাকায় ওবিসি মোর্চা কি কি কাজ করবে তাও এদিনের বৈঠকে ঠিক করা হয়েছে৷ বৈঠকে উপস্থিত সুকান্ত পাল জানান ওবিসি সম্প্রদায়ের বেশ কিছু অসুবিধা রয়েছে৷ সেগুলি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে৷ তিনি বলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার কাছে দাবি জানানো হবে ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণের জন্য৷ ওবিসি সমপ্রদায়ের সংরক্ষণের ফলে তাদের আর্থ সামাজিক উন্নয়ন ও সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

এডিসি ভোট: সাব্রুমে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ ৭ এবং ৮ এপ্রিল

আগরতলা, ৪ এপ্রিল: আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে আগামী ৭এবং ৮ এপ্রিল সকাল ১০ টা…

ByByNews Desk Apr 4, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন, নির্বাচনের আগে উত্তপ্ত রাজনৈতিক আবহ

তেলিয়ামুড়া,  ৪ এপ্রিল: ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।…

ByByNews Desk Apr 4, 2026

পথ দুর্ঘটনা: বিএসএফের তৎপরতায় প্রাণে রক্ষা ২২ যাত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: উত্তর ত্রিপুরার জলাবস্তি এলাকায় এক পথ দুর্ঘটনায় ২২ জন যাত্রীবাহী একটি গাড়ি প্রায় ৫০ ফুট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top