News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসি দুর্নীতিতে অতিতৎপর ইডি; জেলায় জেলায় অভিযান, শান্তিনিকেতন পৌঁছল বিশেষ দল
Image

এসএসসি দুর্নীতিতে অতিতৎপর ইডি; জেলায় জেলায় অভিযান, শান্তিনিকেতন পৌঁছল বিশেষ দল

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অতি তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দিয়েছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এ বার জেলায় জেলায় হানা দিচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির ৬টি গাড়ি বেরিয়ে যায়। সূত্রের খবর, বীরভূম, উত্তর ২৪ পরগনার মতো জেলায় হানা দিতে পারে ইডি।

বুধবার সকালে বীরভূম জেলার শান্তিনিকেতনে পৌঁছে যায় ইডি। তাদের একটি দল অবশ্য মঙ্গলবার রাতেই পৌঁছে গিয়েছিল। এ বার শান্তিনিকেতনে পার্থের বিভিন্ন বাড়ি (ইডির দাবি)-তে তল্লাশি হতে পারে। এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় পার্থের গ্রেফতারির পর একাধিক জায়গায় তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করে তদন্তকারী সংস্থা। তার মধ্যে প্রথমেই রয়েছে শান্তিনিকেতন। এখানে পার্থ ও অর্পিতার বিশাল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে বলে দাবি করে ইডি।

Releated Posts

আবার শূন্য থেকে শুরু করতেও ভয় পাই না, ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৫ জুলাই(আইএএনএস) : রাজনৈতিক প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রয়োজনে আবারও শূন্য থেকে পথচলা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন…

ByBySandeep Biswas Jul 15, 2026

দুই নবনির্বাচিত সদস্যকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন বুধবার সংসদ ভবনে দুই নবনির্বাচিত রাজ্যসভা…

ByByNews Desk Jul 15, 2026

২১ জুলাইয়ের সমাবেশে এসপ্ল্যানেডে অনুমতি নয়, বিকল্প ভেন্যুতে সভার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৫ জুলাই (আইএএনএস): ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে এসপ্ল্যানেডের সিইএসসি হাউসের সামনে ঐতিহ্যবাহী স্থানে সমাবেশ করার আবেদন…

ByByNews Desk Jul 15, 2026

মমতা-ঘনিষ্ঠ মদন মিত্রের শিবির বদল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরে যোগ

কলকাতা, ১৫ জুলাই (আইএএনএস): জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র বুধবার মমতা…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top