News Flash

  • Home
  • বিদেশ
  • আল কায়েদার শীর্ষ নেতা জওয়াহিরি খতম, বাইডেন বললেন অবশেষে ন্যায়বিচার হয়েছে
Image

আল কায়েদার শীর্ষ নেতা জওয়াহিরি খতম, বাইডেন বললেন অবশেষে ন্যায়বিচার হয়েছে

ওয়াশিংটন, ২ আগস্ট (হি.স.): আফগানিস্তানের কাবুলে আমেরিকার সিআইএ ড্রোন হামলায় নিকেশ হয়েছে ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি। আল কায়দা প্রধানের নিহত হওয়ার খবর জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট করে বাইডেন জানিয়েছেন, ‘‘অবশেষে ন্যায়বিচার দেওয়া গেল।’’

বাইডেন টুইট করে জানিয়েছেন, কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের। তিনি আরও লেখেন, ‘কত দেরি হল, সেটা কোনও বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতে ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই।’’ টুইট বার্তায় বাইডেন আরও লিখেছেন, ‘যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।’

ওসামা বিন লাদেনের হত্যার পর জওয়াহিরির মৃত্যু আল কায়েদার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মিশরের রাজধানী কায়রোয় জন্ম আল-জওয়াহিরির। পেশায় শল্য চিকিৎসক ছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় জঙ্গি হামলায় লাদেনের সঙ্গে অন্যতম চক্রী ছিলেন তিনি। তাঁর মাথার দাম ধরা হয়েছিল ২.৫ কোটি ডলার। কাবুলে একটি ‘নিরাপদ বাড়ি’-র ব্যালকনিতে খতম করা হয়েছে জওয়াহিরিকে। তবে এই হামলায় অন্য কেউ হতাহত হননি বলে দাবি করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top