News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদীগর্ভে চলে যাচ্ছে বাড়ি-ঘর, প্রশাসন নির্বিকার, প্রতিবাদে মোহরছড়ায় পথ অবরোদ
Image

নদীগর্ভে চলে যাচ্ছে বাড়ি-ঘর, প্রশাসন নির্বিকার, প্রতিবাদে মোহরছড়ায় পথ অবরোদ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ আগস্ট৷৷ নদী ভাঙ্গনের ফলে একাংশ গ্রামবাসীরা গৃহহীন হওয়ার আশঙ্কায় ভুগছেন৷ সমস্যা নিরসনের জন্য  বার বার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই না হওয়ায় সোমবার সকাল সাড়ে আটটা থেকে খোয়াই তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধে বসেন স্থানীয়রা৷  ঘটনা তেলিয়ামুড়া  মোহরছড়া বাজার সংলগ্ণ এলাকায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ীকা কল্যাণী রায়ের তরফে একজন নেতা অবরোধকারীদের সঙ্গে দেখা করলে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা৷  
ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তরপাড়া এলাকার প্রায় এক থেকে দেড়শটি পরিবার খোয়াই নদীর ভাঙ্গনের কারণে ভিটে মাটি ছাড়ার উপক্রম৷ পূর্বেও এ বিষয়গুলো নিয়ে বহু আলোচনা, পথ অবরোধ, শাসক দলের নেতৃত্বদের সঙ্গে মতবিনিময় হয়েছিল৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ যার ফলে এলাকাবাসীরা সোমবার খোয়াই তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধ করে৷ এতে করে দর্ভোগ পোহাতে হয় বহু যানচালক থেকে শুরু করে যাত্রী এবং পথ চলতি সাধারণ মানুষজনেদের৷
 পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার এক শাসক দলীয় জনপ্রতিনিধি৷ তাকে দেখেই সাধারন মানুষ আরো ক্ষিপ্ত হয়ে উঠেন৷পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়ার ডি.সি.এম বাপ্পাদিত্য রায় ভৌমিক৷ তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী রবিবারের মধ্যেই নদী ভাঙ্গন রোধের কাজ শুরু করা হবে৷ প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা অবরোধ চলার পর অবরোধ স্থল মুক্ত করে অবরোধকারীরা৷ তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি পূরণ না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top