News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বিক্রেতার মেয়ের দ্বাদশে উল্লেখযোগ্য ফলাফল
Image

চা বিক্রেতার মেয়ের দ্বাদশে উল্লেখযোগ্য ফলাফল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ তেলিয়ামুড়ার জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের চা দোকানীর মেয়ে সব কটি বিষয়ে নববই শতাংশের বেশি নম্বর পেয়ে অবশেষে আর্থিক অনটনের কারণে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
 কোন সজ্জন ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ এগিয়ে আসলে হয়তো তার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে৷ দারিদ্রতার সাথে লড়াই করে উচ্চ মাধ্যমিকে এক ছাত্রী পাঁচটি বিষয়ের মধ্যে পাঁচটিতেই লেটার মার্কস পেয়েছে৷ বাবা চায়ের দোকানী৷ গোটা পরিবারটির দিন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা৷ এতে করেও ওই মেধাবী ছাত্রীর পড়াশোনা আটকে থাকেনি৷ স্বভাবতই তেলিয়ামুড়া জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ত্রিশাবাড়ি এলাকার বাসিন্দা সুরেন্দ্র বিশ্বাসের ঘরে আনন্দের হাওয়া বইছে মেয়ের সাফল্যে৷ গোটা পরিবারটির যেন দারিদ্রতা তাদের নিত্য সঙ্গী৷ মেধা ছাত্রটির নাম রুপালি বিশ্বাস৷
সে এ বছর তেলিয়ামুড়ার ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে ৪৭১ নম্বর পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে৷ তার প্রত্যেকটি বিষয়ে নববই শতাংশের উপর নম্বর রয়েছে৷ পড়াশোনা করার ইচ্ছা থাকলেও তা মনে হয় সম্ভব হবে না আর্থিক প্রতিকূলতার কারণে৷ অবশেষে সে সিদ্ধান্ত নিয়েছে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করবে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top