News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : কোভিড সংক্ৰমণ ২০,৪০৯; ভারতে মৃত্যু ৪৭ জনের, সক্রিয় রোগী ১.৪৩-লক্ষাধিক
Image

Covid19 : কোভিড সংক্ৰমণ ২০,৪০৯; ভারতে মৃত্যু ৪৭ জনের, সক্রিয় রোগী ১.৪৩-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের ২০-হাজারের গন্ডি ছাড়িয়ে গিয়েছে, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৪৭ জন রোগীর। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজারের ঊর্ধ্বেই রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৮ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৮ লক্ষ ৬৩ হাজার ৯৬০ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২,০৩,৬০,৪৬,৩০৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,২৫৮ জন (১.২০ শতাংশ)। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৩,০৯,৪৮৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৮ শতাংশ।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ ও প্রধানমন্ত্রীর ক্ষমা না চাওয়া পর্যন্ত আলোচনা নয়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্র ও বিরোধীদের সংঘাতের আবহে শুক্রবার লোকসভার বিরোধী…

ByByNews Desk Jul 24, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুলের ধর্না নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি আইনজীবীদের

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে হওয়া ধর্না নিয়ে…

ByByNews Desk Jul 24, 2026

সোনম ওয়াংচুকের অনশন শেষ হলেও যন্তর মন্তরের আন্দোলন চলবে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): সমাজকর্মী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন প্রত্যাহার করলেও যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে…

ByByNews Desk Jul 24, 2026

প্রশ্নফাঁস ইস্যুতে গঠনমূলক আলোচনার আশ্বাস কেন্দ্রের, অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস ইস্যুতে ছাত্রছাত্রীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে দোষীদের…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top