News Flash

  • Home
  • দেশ
  • Nityanand Rai:উপযুক্ত সময়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে : নিত্যানন্দ রাই
Image

Nityanand Rai:উপযুক্ত সময়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে : নিত্যানন্দ রাই

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): উপযুক্ত সময়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই। তিনি জানিয়েছেন, ডিলিমিটেশন কমিশন ১৪ মার্চ এবং ৫ মে জম্মু-কাশ্মীরের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা নির্ধারণের অর্ডারের বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এক্তিয়ার।

অর্থাৎ কেন্দ্রের পক্ষ থেকে ফের জানিয়ে দেওয়া হল-উপযুক্ত সময়েই জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে। এদিন রাজ্যসভায় নিত্যানন্দ রাই আরও জানান, রেকর্ড অনুসারে, ২০২২ সালে কাশ্মীর উপত্যকা থেকে কোনও কাশ্মীরি পণ্ডিত চলে যাননি। এখনও উপত্যকায় বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতদের সংখ্যা ৬,৫১৪। জম্মু ও কাশ্মীরে ২০২০, ২০২১ ও ২০২২ সালে জঙ্গিদের হাতে নিহত কাশ্মীরি পণ্ডিতের সংখ্যা যথাক্রমে ১, ৪ এবং ১ হল। নিত্যানন্দ রাই আরও জানান, ১৯ জুলাই পর্যন্ত ৪২ জন তীর্থযাত্রী প্রাকৃতিক কারণে মারা গিয়েছেন। ২০২০ এবং ২০২১ সালে, করোনার কারণে অমরনাথ যাত্রার আয়োজন করা হয়নি।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top