News Flash

  • Home
  • দিনের খবর
  • Death:গুজরাটে বিষ মদের মৃতের সংখ্যা বেড়ে ৫৭, এসআইটি তদন্ত শুরু
Image

Death:গুজরাটে বিষ মদের মৃতের সংখ্যা বেড়ে ৫৭, এসআইটি তদন্ত শুরু

আহমেদাবাদ, ২৭ জুলাই ( হি.স.) : গুজরাটে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ পৌঁছেছে। এদিকে, বুধবার আইপিএস অফিসার সুভাষ ত্রিবেদী নেতৃত্বে গঠিত হয়েছে এসআইটি দল। এদিন থেকে সিট তদন্ত শুরু করে।

বারওয়ালা তহসিলের রোজিদ গ্রামে ১২ জন এবং রণপুর তহসিলে দুই মহিলা সহ 8 জনের মৃত্যু হয়েছে। বারওয়ালার দেবগানা গ্রামে রাসায়নিক মিশ্রিত বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে কানুভাই নামে এক ব্যক্তির। পুলিশ কানুভাইয়ের ৪ সন্তানকে দত্তক নিয়ে শিশুদের শিক্ষাসহ অন্যান্য দায়িত্ব পুলিশ নিয়েছে।

পুলিশ সুপার ডক্টর করণরাজ বাঘেলা জানিয়েছেন, বারওয়ালা ও রণপুরের সমস্ত পুলিশ দল রাতভর ব্যস্ত ছিল। সকাল থেকেই কাজ করছে বিভিন্ন দল। বারওয়ালায় পাঁচটি দল এবং রানপুরে চারটি দল কাজ করছে। তিনি বলেন, কারও বমি ও মাথা ঘোরার সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। সমস্ত গ্রামের বাইরে পুলিশ অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে। কমিউনিটি হেলথ সেন্টারে অ্যাম্বুলেন্সগুলোকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top