News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ফুটবল মূলপর্বে ওয়াই.এফ.সিও কোয়ার্টার ফাইনালে
Image

বিলোনিয়ায় ফুটবল মূলপর্বে ওয়াই.এফ.সিও কোয়ার্টার ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।।কোয়ার্টার ফাইনালে উঠলো ওয়াই এফ সি পতিছড়ি।  সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বিলোনিয়ায় বড়পাথরি স্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল আসরের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচে মঙ্গলবার ওয়াই এফ সি পতিছড়ি  ও ভি কড়ইমুড়া এফ সি পরস্পরের মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা।  শেষ পর্যন্ত ২‌-‌১ গোলে জয়লাভ করে ওয়াই এফ সি পতিছড়ি। বিজয়ী দলের পক্ষে সানু জমাতিয়া গোল করেন। অপর গোলটি হয় আত্মঘাতি। বিজীত দলের পক্ষে নৈশ জমাতিয়া দুটি গোল করেন। খেলা পরিচালনা করেন সুকান্ত দেবনাথ। প্রসঙ্গত:‌ আসরে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়াও টুর্নামেন্টে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top