News Flash

  • Home
  • প্রধান খবর
  • Congress Protest: ফের ইডি-র মুখোমুখি সোনিয়া গান্ধী, দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের
Image

Congress Protest: ফের ইডি-র মুখোমুখি সোনিয়া গান্ধী, দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সকালে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভডরা ও ছেলে রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে ইডি-র দিল্লির দফতরে হাজিরা দেন সোনিয়া গান্ধী। বিগত কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ইডি-র মুখোমুখি হয়েছেন সোনিয়া গান্ধী।

এর আগে সোনিয়াকে সোমবার হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু নতুন করে সমন পাঠিয়ে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়। সেই মতো এদিন ইডি-র মুখোমুখি হয়েছেন সোনিয়া গান্ধী। প্রসঙ্গত, প্রথম পর্যায়ে সোনিয়া গান্ধীকে প্রায় ২ ঘন্টা ধরে জেরা করেছিল ইডি। সোনিয়াকে ইডি-র জেরার প্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্য। মঙ্গলবারও সোনিয়াকে ইডি-র জেরার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বিক্ষোভ দেখান সর্বভারতীয় মহিলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘ইডি-কে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ হোক।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top