News Flash

  • Home
  • দেশ
  • সোনিয়াকে ইডি-র জেরায় ক্ষুব্ধ কংগ্রেস; রাস্তায় বসে ধর্ণা, রাহুল-সহ আটক বহু কংগ্রেস নেতা
Image

সোনিয়াকে ইডি-র জেরায় ক্ষুব্ধ কংগ্রেস; রাস্তায় বসে ধর্ণা, রাহুল-সহ আটক বহু কংগ্রেস নেতা

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরার প্রতিবাদে ফের গর্জে উঠল কংগ্রেস। রাস্তায় বসে বিক্ষোভ-প্রতিবাদ প্রদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ কংগ্রেসের সাংসদ ও নেতা-কর্মীরা। মঙ্গলবার মা সোনিয়ার সঙ্গে ইডি-র দফতরে যান রাহুল গান্ধী, পরে সেখান থেকে পৌঁছন সংসদে। সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশ থেকে মিছিল করে বিজয় চক পর্যন্ত যান রাহুল ও অন্যান্য কংগ্রেস নেতারা। বিজয় চকে রাস্তায় বসে বিক্ষোভ দেখান রাহুল ও অন্যান্য কংগ্রেস নেতারা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন আরও অনেক কংগ্রেস নেতা। পরে রাহুল গান্ধী-সহ অনেক নেতাকেই আটক করেছে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, দীপেন্দর হুডা, রঞ্জিত রঞ্জন, কে সি বেণুগোপাল, মানিকম টেগোর, ইমরান প্রতাপগড়হি, কে সুরেশ প্রমুখ। আটক করার পর রাহুলদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

আটক হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, সমস্ত সাংসদরা এখানে এসেছেন। তাঁরা মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ে কথা বলছেন। আমাদের এখানে বসতে দেওয়া হচ্ছে না। সংসদেও আলোচনা করতে দেওয়া হচ্ছে না এবং আমাদের গ্রেফতার করা হচ্ছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মানুষের ইচ্ছেতে আমরা প্রতিবাদ দেখাচ্ছি। বিরোধীদের ধ্বংস করার ও আমাদের কন্ঠরোধ করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ। আমরা একটুও ভয় পাচ্ছি না, আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গত, সোনিয়া গান্ধীকে জেরার প্রতিবাদে এদিন কর্ণাটক, বিহার-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top