News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে অপহৃতা নাবালিকা, ২৪ ঘন্টা পরও খোঁজ নেই
Image

প্রকাশ্য দিবালোকে অপহৃতা নাবালিকা, ২৪ ঘন্টা পরও খোঁজ নেই

আগরতলা, ২৫ জুলাই : প্রকাশ্য দিবালোকে নাবালিকা অপহরণের ঘটনায় আতঙ্কে কাঁপছে সোনামুড়া থানাধীন কালাপানি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা। ২৪ ঘন্টা অতিক্রম হলেও হদিশ মিলেনি ওই নাবালিকার।

নাবালিকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রাইভেট পড়তে যাওয়ার সময় বলারডেপা চৌমুহনী থেকে প্রায় ২০ জন মানুষের সামনে থেকে কয়েক জন দুষ্কৃতী মিলে গাড়িতে তুলে নিয়ে যায় ১৬ বছর বয়সী তাঁদের কন্যাকে। তাঁদের দাবি,  স্থানীয় আতিকুল ইসলামের ছেলে সোহাগ মিয়ার সাথে ওই মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল ছেলের পরিবার। মেয়ের বয়স কম হওয়ায় তার বাবা মনির হোসেন রাজি হননি। তাই নাবালিকাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ নাবালিকার পরিবারের।

এই অপহরণের ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬ টায়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলাও দায়ের করা হয়েছে। কিন্তু ২৪ ঘন্টার বেশি সময় অতিক্রম হলেও এখনো পর্যন্ত অপহৃতা নাবালিকার হদিশ পায়নি পুলিশ প্রশাসন। প্রকাশ্য দিবালোকে এই ধরনের অপরাধ মূলক  ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। 

Releated Posts

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

অস্থায়ী সাঁকোই ভরসা, সেতুর দাবিতে দীর্ঘদিনের অপেক্ষায় ধনচন্দ্র পাড়ার ৬০ পরিবার

আগরতলা, ১১ জুন: দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবপুর এডিসি ভিলেজের প্রত্যন্ত ধনচন্দ্র পাড়ার প্রায় ৬০টি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

বিলোনিয়া রেল স্টেশন থেকে উদ্ধার ২৭৫ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ১১ জুন: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিলোনিয়া রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 11, 2026

২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top