News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:মুঙ্গিয়াকামীতে টিএসআরের সিভিক অ্যাকশন প্রোগ্রাম
Image

Teliamura:মুঙ্গিয়াকামীতে টিএসআরের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ জুলাই৷৷  নিরাপত্তার দায়িত্ব পালন করে সামাজিক দায়িত্ব ও পালন করে চলেছে ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনী৷ প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের স্বাস্থ্যসম্মত উন্নতি এবং সচেতন করার লক্ষ্যে টি এস আর ১২ নং ব্যাটালিয়নের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম এবং স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় রবিবার৷ এই দিনের এই স্বাস্থ্য শিবির এবং সচেতনামূলক শিবিরটি অনুষ্ঠিত হয় নোনা ছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়া এলাকায়৷
এই মরসুমে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে জলবাহিত এবং ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয়৷ আর এই রোগের গুলি প্রাদুরভাবে  বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটানো রয়েছে ওই সকল এলাকা গুলিতে৷ সেইগুলিকে লক্ষ্য করে টিএসআর ১২ নম্বর ব্যাটেলিয়ানের এর উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি স্বাস্থ্য দপ্তরের অধীন নুনাছড়া ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়াতে স্বাস্থ্য শিবির এবং সিভিক অ্যাকশন প্রোগ্রাম করা হয়৷ এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন  টি এস আর ১২ নং ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্যামল দেববর্মা, ভিলেজ কমিটির চেয়ারম্যান জ্যাকল মলসুম সহ ব্যাটিলিয়নের অন্যান্য কর্মকর্তারা৷ এদিনের এই স্বাস্থ্যের শিবিরে ৩৬ জন রোগীকে বিনা পয়সার চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হয়৷পাশাপাশি ১৯ জন রোগীকে ম্যালেরিয়া টেস্ট করানো হয়৷ যদিও কারোর মধ্যে ম্যালেরিয়া পোজেটিভ রোগী পাওয়া যায়নি৷ চারজন রোগীর মধ্যে ডায়রিয়া প্রকোপ লক্ষ্য করা গিয়েছে৷ একই দিনে ওই এলাকার কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের মধ্যে কলম খাতা বিতরণ করা হয়৷

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top