News Flash

  • Home
  • খেলা
  • National kick Boxing :জাতীয় কিক বক্সিং আসরে রাজ্যদলের দুর্দান্ত সাফল্য
Image

National kick Boxing :জাতীয় কিক বক্সিং আসরে রাজ্যদলের দুর্দান্ত সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।।সদ্য সমাপ্ত হলো কলকাতাতে চিলড্রেন্স, কেডেট ও জুনিয়র বিভাগে কিক বক্সিং চ্যাম্পিয়ন শিপ। এতে রাজ্যদল নান্দনিক পারফরমেন্স করে। কলকাতার সত্যজিৎ রায় ইনডোর স্টেডিয়ামে গত ১৯ জুলাই থেকে ২৩ জুলাই সম্পন্ন হলো এই আসর। এতে এক দুটি কিংবা তিনটি নয় এক সাথে ১৯ টি পদক দখল করলো রাজ্য দলের কিক বকসাররা।এর মধ্যে তিনটি স্বর্ণপদক, পাঁচটি রৌপ্য পদক এবং ১১ টি ব্রোঞ্জ পদক রয়েছে। স্বর্ন পদক যারা  দখল করলো তারা হলো,  মৃণ্ময়ী সূত্রধর, প্রিয়াংসি সোম, এঞ্জেলিনা গোপ। রৌপ্যপদক জয়ীরা হলেন দেবাংশ ভট্টাচার্য, পরিধি সূত্রধর, মৃন্ময়ী সূত্রধর, এঞ্জেলিনা গোপ,আয়োতাকশী সরকার। ব্রোঞ্জ পদক জয়ীরা হলেন সিদ্দেশ দেব ও রূপাঞ্জলি দত্ত দুটো করে। একটি করে দেবাংশ ভট্টাচার্য, মৃন্ময়ী সূত্রধর, পরিধি সূত্রধর, প্রিয়াংসি সোম, জিয়া দেবনাথ, আয়োতাকশী সরকার, অদৃতি চক্রবর্তী। মোট ১৯ টি পদক দখল করলো রাজ্যদলের খেলোয়াড়রা। রাজ্যদলের এই পারফরমেনসে খুশি সবাই। 

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top