নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ আমতলী থানা এলাকার পঞ্চমুখ পি ডব্লিউ ডি অফিসের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম জয়ন্ত দাস৷ বাড়ি বাধারঘাট এলাকায়৷ সে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতো৷ পঞ্চমুখ পি ডব্লিউ ডি অফিসের সে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল৷ আশঙ্কা করা হচ্ছে শনিবার রাতে কর্তব্যরত অবস্থায় সে অফিসের ভিতরে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ রবিবার অন্যান্য নিরাপত্তা কর্মীরা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে আমতলী থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ পঞ্চমুখ পিডব্লিউডি অফিসের ভিতরে বেসরকারি নিরাপত্তা কর্মীর জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদের নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Dead Body:আমতলীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Tags:
Releated Posts
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…
৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক
ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…


















