News Flash

Image

Illegal Recruitment:অবৈধ নিয়োগ! চাকরি যেতে পারে মৎস্য দফতরের ২১৭ জন কৰ্মচারীর

হাইলাকান্দি (অসম), ২৩ জুলাই (হি.স.) : আসাম ফিশারি ডেভেলপমেন্ট করপরেশন (এএফডিসি)-এ নিয়োজিত ২১৭ জন কর্মচারী হারাতে পারেন চাকরি। এএফডিসিতে নিয়োগ কেলেঙ্কারি সম্পর্কে কড়া পদক্ষেপ নিয়েছেন বিভাগীয় মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নোটিশের সদুত্তর দিতে না পারলে চাকরি থেকে বরখাস্ত করা হবে এএফডিসি-র ২১৭ জন কর্মচারীকে।

আজ শনিবার হাইলাকান্দিতে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে বার্তালাপ করতে গিয়ে এই মন্তব্য করেছেন রাজ্যের মৎস্য, পরিবহণ ও আবগারি দফতরের মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী বলেন, আসাম ফিশারি ডেভেলপমেন্ট করপরেশন পৃথকভাবে কাৰ্য সম্পাদন করলেও তা তাঁ বিভাগের অধীনে। রাজ্য সরকার ইতিমধ্যে এএফডিসি-তে নিযুক্তির তদন্ত করতে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে চার জনের এক কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। এই কমিটির তদন্ত রিপোৰ্ট অনুযায়ী ২২০টি নিয়োগের মধ্যে ২১৭টি ছিল অবৈধ, ভুয়ো।

তিনি জানান, ইতিমধ্যে এএফডিসি-র ওই ২১৭ জন অবৈধ নিয়োগপ্ৰাপ্ত কৰ্মচারীকে নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকার। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ওই নোটিশের জবাব দিতে হবে। সদুত্তর দিতে না পারলে এদের সবাইকে চাকরি থেকে বিদায় দেওয়া হবে। পাশাপাশি অবৈধভাবে নিয়োগদাতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানান মন্ত্ৰী শুক্লবৈদ্য।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top