News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dead Body:বাপের বাড়ি থেকে ফিরে বাড়িতে দেখলেন স্বামীর পচাগলা মৃতদেহ
Image

Dead Body:বাপের বাড়ি থেকে ফিরে বাড়িতে দেখলেন স্বামীর পচাগলা মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ স্ত্রী বাপের বাড়ি থেকে এসে উদ্ধার করল স্বামীর পচাগলা মৃতদেহ৷ মৃত ব্যাক্তির মিঠুন শীল৷ তার বাড়ি সাতচাঁদ ব্লকের  অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েত এলাকার৷ মৃত্যুর কারন নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা৷
ঘটনার বিবরণে জানা যায়, মিঠুন শীল গত ১০ বছর আগে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়৷ মিঠুন শীলের পিতা মধুসূদন শীল জানান বৈবাহিক জীবনের ১০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও তাদের মধ্যে তেমন ভালো সম্পর্ক ছিল না৷  মিঠুন শীলের স্ত্রীর সাথে পর পুরুষের সম্পর্ক ছিল বলেও অভিযোগ৷ গত মঙ্গলবার তিনি তার ছেলেকে শেষবারের মতো দেখতে পেয়েছেন৷ তার স্ত্রী বাপের বাড়ি গেছিল৷ ২ দিন ধরে কোনো যোগাযোগ ছিল না বলে দাবি স্ত্রীর৷ শুক্রবার রাতে বাড়িতে এসে মিঠুন শীলের স্ত্রী মিঠুন শীলকে  ডাকাডাকি করলেও দরজা না খোলাতে দরজা ভেঙে ঘরে ঢুকলে তার মরদেহ উদ্ধার হয় খাটের উপর থেকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাব্রুম থানার পুলিশ৷ এদিকে  মিঠুন শীলের পিতা মধুসূদন শীল এর বক্তব্য তার ছেলেকে খুন করা হয়েছে৷ তিনি তার বিচারের আশায় থানায় মামলা দায়ের করেছেন৷ এখন দেখার পুলিশ এই মৃত্যুর কিনারা করতে পারে কিনা৷

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top