News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: হর ঘর তেরঙ্গা আন্দোলন জাতীয় পতাকার সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: হর ঘর তেরঙ্গা আন্দোলন জাতীয় পতাকার সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ‘হর ঘর তেরঙ্গা’ আন্দোলনকে জোরদার করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ বছর আমার যখন আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি, আসুন ‘হর ঘর তেরঙ্গা’ আন্দোলনকে জোরদার করি। ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে তেরঙা উত্তোলন করুন অথবা আপনার বাড়িতে তা প্রদর্শিত করুন। এই আন্দোলন জাতীয় পতাকার সঙ্গে আমাদের সম্পর্ক আরও নিবিড় করবে।

প্রধানমন্ত্রী এদিন সকালে বেশ কয়েকটি টুইট করেছেন, অপর একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের ইতিহাসে ২২ জুলাই দিনটির একটি বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে। ১৯৪৭ সালের এই দিনই আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী টুইটে আরও জানিয়েছেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করার সময় যারা স্বাধীন ভারতের পতাকার স্বপ্ন দেখেছিলেন তাঁদের সকলের অসামান্য সাহস এবং প্রচেষ্টার কথা আমরা স্মরণ করছি। আমরা তাঁদের স্বপ্ন পূরণ এবং তাঁদের স্বপ্নের ভারত গড়তে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক প্রধানমন্ত্রীর, বিরোধীদের বিক্ষোভ অব্যাহত
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সংসদের চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল ঠিক করতে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিনও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকালের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর, কিরেণ রিজিজু, পীযূষ গোয়েল প্রমুখ।

এদিকে, বাদল অধিবেশনের পঞ্চম দিনও মূল্যবৃদ্ধি-সহ নানা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত। এদিন সকালে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি প্রভৃতি ইস্যুতে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top