News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath:উত্তরপ্রদেশ: ক্যাশলেস চিকিৎসা প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী যোগী
Image

Yogi Adityanath:উত্তরপ্রদেশ: ক্যাশলেস চিকিৎসা প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ২১ জুলাই ( হি.স.) : রাজ্য কর্মচারীদের নগদহীন চিকিৎসা প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার এখানে লোক ভবনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-র আওতায় রাজ্যের প্রায়২২ লক্ষ কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের নির্ভরশীল সহ ৭৫ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী বলেন, বছরের পর বছর ধরে রাজ্য কর্মীদের নগদহীন চিকিত্সার দাবি পূরণ হয়েছে। এতে কর্মচারীদের চিকিৎসা করাতে সুবিধা হবে। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বছরে পাঁচ লক্ষ ক্যাশলেস চিকিৎসা করা হবে। ৭৫ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা ভালো কাজ করে তাদের মানুষ মনে রাখবে। এখন থেকে কর্মচারীরা সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। এই পরিকল্পনার জন্য আমরা গত মেয়াদ শেষে একটি কর্মপরিকল্পনা তৈরি করতে বলেছিলাম।

উত্তরপ্রদেশের সমস্ত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ছাড়াও রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে চিহ্নিত অন্যান্য রাজ্যগুলিতে চিকিত্সার সুবিধা পাওয়া যাবে। জ্বর থেকে শুরু করে ক্যান্সারের মতো গুরুতর রোগের বিনামূল্যে চিকিৎসা করা হবে এই প্রকল্পের আওতায়। উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মায়াঙ্কেশ্বর শরণ সিং, মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top