News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court:দিল্লি হাইকোর্টের রায় খারিজ, অবিবাহিত তরুণীকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের
Image

Supreme Court:দিল্লি হাইকোর্টের রায় খারিজ, অবিবাহিত তরুণীকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২১ জুলাই ( হি.স.) : অবিবাহিত হওয়ার কারণে কোনও মহিলাকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের রায়কে খারিজ করে এক অবিবাহিত তরুণীকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ওই তরুণী ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এদিন রায় ঘোষণার সময় শীর্ষ আদালত দিল্লি এইমসকে ২ জনের বিশেষজ্ঞ দল গড়ার নির্দেশ দিয়েছে। সেই বিশেষজ্ঞ দল তরুণীর শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দিয়ে জানাবে যে, গর্ভপাতের ফলে তাঁর কোনও ক্ষতি হতে পারে কি না।

প্রসঙ্গত, গর্ভপাতের অনুমতি চেয়ে প্রথমে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন মণিপুরের বাসিন্দা ২৫ বছরের ওই তরুণী। দেশের আইন অনুযায়ী, গর্ভাবস্থার ২৪ সপ্তাহ পর্যন্ত অবিবাহিত মহিলারা গর্ভপাত করাতে পারলেও দিল্লি হাইকোর্ট ওই তরুণীর আবেদন খারিজ করে দেয়। আইনে বলা আছে, সহমতের ভিত্তিতে সহবাসের পর কোনও মহিলা গর্ভবতী হয়ে পড়লে তিনি গর্ভপাত করাতে পারেন ঠিকই। কিন্তু গর্ভস্থ ভ্রুণের ২০ সপ্তাহ সময়সীমার মধ্যে সেটা করতে হবে। তাই দিল্লি হাইকোর্ট ওই তরুণীকে গর্ভপাতের অনুমতি দেয়নি।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে যান ওই তরুণী। আদালতের কাছে আবেদনে তিনি জানান, এই সন্তানের কারণে পরবর্তীকালে তাঁকে নানা সমস্যার মুখে পড়তে হবে। সর্বোপরি ওই সন্তান তাঁর মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তরুণীর আবেদন খতিয়ে দেখার পর এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ গর্ভপাতের অনুমতি দেয়। সেই সঙ্গে জানায়, হাইকোর্ট এব্যাপারে অযথা কঠোর অবস্থান নিয়েছে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top