News Flash

Image

চাষের জন্য জলের দাবিতে অবরোধ কৃষকদের

তেলিয়ামুড়া, ২১ জুলাই : চাষাবাদের জন্য প্রয়োজনীয় জলের দাবিতে পাওয়ার টিলার মেশিন নিয়ে রাস্তা অবরোধ করেছেন কৃষকরা। ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চামপ্লাই এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকেই এই পথ অবরোধ চলতে থাকে। যদিও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা। 

কৃষকরা জানান, বর্তমানে গরমের দাবদাহে সমস্ত কৃষি জমি শুকিয়ে গেছে। যার ফলে চাষাবাদে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। এলাকার এম.আই দপ্তরে কৃষকরা চাষাবাদের জন্য প্রয়োজনীয় জলের দাবি জানিয়ে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলেন। কিন্তু এম.আই দপ্তর থেকে কৃষকদের জানিয়ে দেওয়া হয় চাষাবাদের জন্য জলের প্রসঙ্গটি দেখে গ্রাম পঞ্চায়েত। পরবর্তী সময়ে স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করেও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকেরা। এক দপ্তর অন্য দপ্তরের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েই খালাস, ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।  

শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে তেলিয়ামুড়া-ঘীলাতলি সড়কে পাওয়ার টিলার নিয়ে অবরোধে বসেন কৃষকরা। সকাল আটটা থেকে পথ-অবরোধ শুরু হলেও বেলা বারটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় এম.আই দপ্তরের আধিকারিক সহ তেলিয়ামুড়া থানার ও.সি’র নেতৃত্বে এক পুলিশ বাহিনি। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top