News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: বাদল অধিবেশন : সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
Image

Pm Modi: বাদল অধিবেশন : সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কংগ্রেস-সহ বিরোধীদের স্লোগান ও হইহট্টগোলের কারণে সংসদের চলতি বাদল অধিবেশনে এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে কাজ হয়নি। দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালের এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর, কিরেণ রিজিজু প্রমুখ।

এদিকে, এদিন সকালে বিরোধীরাও নিজেদের কৌশল নিয়ে বৈঠক করেছেন। সংসদে এদিন বৈঠকে বসেন কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), আইইউএমএল, ন্যাশনাল কনফারেন্স, টিআরএস, এমডিএমকে, এনসিপি, ডিএমকে ও রাষ্ট্রীয় জনতা দলের নেতারা। বৈঠকের পর বিরোধীদের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়, নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন দলের বিশিষ্ট নেতাদের নিশানা করে তদন্তকারী সংস্থার অপব্যবহারের মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে নিরলস প্রতিহিংসা চালিয়ে যাচ্ছে। আমরা জন-বিরোধী মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করব।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top