News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রের বিরুদ্ধে তোপ অশোক গেহলটের, বললেন ভারতে গণতন্ত্র বিপদের মুখে
Image

কেন্দ্রের বিরুদ্ধে তোপ অশোক গেহলটের, বললেন ভারতে গণতন্ত্র বিপদের মুখে

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। বৃহস্পতিবার গেহলট বলেছেন, ক্ষমতাসীন সরকার যেভাবে ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে, তা বুঝিয়ে দিচ্ছে ভারতের গণতন্ত্র বিপদের মুখে। অশোক গেহলট আরও বলেছেন, দেশকে বাঁচাতে আমাদের লড়াই। এখন তাঁরা যদি আমাদের জায়গায় থাকত, তাহলে তাঁরাও বিক্ষোভ দেখাত। বৃহস্পতিবার সকালে দিল্লিতে কংগ্রেস সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন অশোক গেলহট।

সেখানে তিনি আরও বলেছেন, “এই সরকারের মনোভাব খুবই নিম্ন পর্যায়ের। দেশ কী ভাবছে, তা নিয়ে চিন্তা নেই এই সরকারের। কংগ্রেসের শাসনকালে এমনটা হয়নি।” সোনিয়া গান্ধীকে ইডি-র সমন প্রসঙ্গে গেহলট বলেছেন, সোনিয়া গান্ধীজিকে ভালোভাবে ডাকতে পারত, আমরা বিশ্বাস করি আইন সবার জন্য সমান, কিন্তু তাঁদের শাসনে আইন সবার জন্য সমান নয়।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top