News Flash

  • Home
  • খেলা
  • Amal Ghosh:ত্রিপুরার পদকজয়ী পাওয়ার লিফটার অমল ঘোষ-কে আসামে সংবর্ধনা
Image

Amal Ghosh:ত্রিপুরার পদকজয়ী পাওয়ার লিফটার অমল ঘোষ-কে আসামে সংবর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। ত্রিপুরা থেকে সাফল্য অর্জনকারী পাওয়ার লিফটার-কে আসাম থেকেও সংবর্ধনা জানানো হবে। রাজ্যের ক্রীড়া জগতের জন্য এটি একটি দারুণ খবর। অল আসাম আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৩ ও ২৪ জুলাই ৪০-তম অল আসাম আর্ম রেসলিং স্টেট চ্যাম্পিয়নশিপ- ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। গোয়াহাটি কমার্স কলেজ অডিটোরিয়ামে হবে এই চ্যাম্পিয়নশিপ।হায়দ্রাবাদে সদ্য সমাপ্ত জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার অমল ঘোষ দুর্দান্ত পারফরম্যান্স করে স্বর্ণপদক লাভ করেছেন। পাশাপাশি আর্ম রেসলিং স্পোর্টস-এর মানোন্নয়ন ও প্রসার কল্পে ত্রিপুরায় যুবসমাজ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে এই আর্ম রেসলিং ক্রীড়া চালু করার উদ্যোগের সৌজন্য স্বরূপ অল আসাম আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কার জয়ী অমল ঘোষ-কে “আজীবন খেল সেবা অ্যাওয়ার্ড – ২০২২” পুরস্কারে সম্মানিত করতে যাচ্ছে। ২৪ জুলাই গুয়াহাটি কমার্স কলেজে ডঃ ভগবান চন্দ্র লহ্কর অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরার অমল ঘোষ-কে সম্মানিত করা হবে বলে আমন্ত্রণ জানানো হয়েছে। অল আসাম আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রহ্লাদ শংকর ভগবতী এক আমন্ত্রণপত্রে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top