News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dr Manik Saha:আইজিএম হাসপাতালের পরিকাঠামো নিয়ে পূর্বতন সরকারকে তীব্র ভর্ৎসনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

Dr Manik Saha:আইজিএম হাসপাতালের পরিকাঠামো নিয়ে পূর্বতন সরকারকে তীব্র ভর্ৎসনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২০ জুলাই (হি. স.) : আইজিএম হাসপাতালটি ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী হাসপাতাল। কিন্তু বিগত দিনে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদানে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে। এই হাসপাতালের বহুতল ভবন তৈরীর সময়ও সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। হাসপাতালে কোন র‍্যাম্পও ছিল না। ফলে অর্থোপেডিক্সের রোগীদের নানা সমস্যায় পড়তে হয়েছে। আজ আইজিএম হাসপাতালে ১০৫০ এল পি এস ক্ষমতাবিশিষ্ট পিএসইউ অক্সিজেন প্ল্যান্ট ও হাসপাতাল কমপ্লেক্সের জলাশয়টির সৌন্দর্যায়ণ প্রকল্পের উদ্বোধন করে এভাবেই পূর্বতন সরকারকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।

তাঁর পরামর্শ, বর্তমানে আইজিএম হাসপাতালে নতুন বহুতল ভবন তৈরী করা হয়েছে তার সদব্যবহারের উপর স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন বিভাগকে শীঘ্রই এই নতুন বহুতল ভবনে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে, জানান তিনি।

এদিন তিনি বলেন, চিকিৎসকদের চিকিৎসা পরিষেবায় মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তা না হলে স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের কোন সুফল পাওয়া যাবেনা। চিকিৎসকদের মহান পেশার মাধ্যমেই মানুষের বিশ্বাস অর্জন করা সম্ভব।

তাঁর কথায়, সরকারের সদর্থক প্রয়াসের ফলে রাজ্যে এখন উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে। রাজ্যে বর্তমানে ২২টি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালগুলোতে গুণগতমানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসকদেরও নিজেদেরকে সময়ের গন্ডির মধ্যে আবদ্ধ না রেখে পরিষেবা প্রদানে আরও আন্তরিক হতে হবে।তাঁর আবেদন, রোগী-চিকিৎসকের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। নার্সিং-এ পাঠরত ছাত্রছাত্রীদেরকেও এই বিষয়ে শুরু থেকে সঠিক প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি হাসপাতালগুলিতে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের চিকিৎসক সহ চিকিৎসা ব্যবস্থার উপর জনগণের বিশ্বাস রাখা প্রয়োজন। বর্তমানে রাজ্যের চিকিৎসকদের দ্বারাই হাসপাতালে জটিল রোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে, দাবি করেন তিনি।
অনুষ্ঠানে বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, ত্রিপুরা সরকার আই জি এম হাসপাতালকে একটি মডেল হাসপাতালে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে। বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর আইজিএম হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ২৪ ঘন্টার পরিষেবা প্রদান শুরু করা হয়। আই জি এম হাসপাতালের নবনির্মিত ভবনটির শীঘ্রই উদ্বোধন করার প্রচেষ্টা চলছে।
জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর শুভাশিষ দাস বলেন, আইজিএম- এ ১০৫০ এল পি এল ক্ষমতাবিশিষ্ট যে পিএসইউ অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে সেটি উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ অক্সিজেন প্ল্যান্ট। তার জন্য ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ২ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও বিল্ডিং, পাইপলাইন ও সিভিল ওয়ার্কের জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top