News Flash

  • Home
  • দিনের খবর
  • FIR:নথিভুক্ত ছয়টি এফআইআর মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মহম্মদ জুবায়ের
Image

FIR:নথিভুক্ত ছয়টি এফআইআর মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মহম্মদ জুবায়ের

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের নথিভুক্ত ছয়টি এফআইআরের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ অবিলম্বে জুবায়েরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আদালত বলেন, জুবায়েরকে একটানা হেফাজতে রাখার কোনো যৌক্তিকতা নেই।

আদালত জামিনে মুক্তির নির্দেশ দেন। আদালত বলেছে, জুবায়েরের জামিনের বন্ড দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে পূরণ করা হবে। আজ সন্ধ্যা ৬টার আগে জুবায়েরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। উত্তরপ্রদেশ জুবায়েরের বিরুদ্ধে নথিভুক্ত ছয়টি এফআইআর দিল্লি পুলিশের স্পেশাল সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। জুবায়েরের বিরুদ্ধে ভবিষ্যত এফআইআর-এ গ্রেফতারের বিরুদ্ধে সুরক্ষাও দেয় আদালত। এর অর্থ হল ভবিষ্যতে কোনও এফআইআর নিবন্ধিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে দিল্লি পুলিশের স্পেশাল সেলে স্থানান্তরিত হবে। শুনানির সময় জুবায়েরের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, আবেদনকারী একজন সাংবাদিক। তার কিছু টুইটের ভিত্তিতে হয়রানি করা হচ্ছে। গত ২৭জুন একটি টুইটার পোস্টের মাধ্যমে হিংসা ছড়ানো সহ বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

পুনেতে অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস, বডিবিল্ডিং ও নেশার নামে বিক্রি; গ্রেফতার ৫

পুনে, ২৯ জুলাই (আইএএনএস): ফিটনেস ও বডিবিল্ডিংয়ের নামে যুবকদের জীবন বিপন্ন করে তোলা একটি অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Jul 29, 2026

সুন্দরবনের দখল হওয়া বনভূমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে উদ্যোগ, ১,৬০০ হেক্টর জমি চিহ্নিত

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবন সরকারের বন দফতর সুন্দরবনের অবৈধভাবে দখল হয়ে যাওয়া প্রায় ১,৬০০ হেক্টর প্রাক্তন বনভূমিতে…

ByByNews Desk Jul 29, 2026

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top