News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Himanta Biswa Vote:ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের, ১২৬-এর মধ্যে ভোট দিয়েছেন ১২৩ জন
Image

Himanta Biswa Vote:ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের, ১২৬-এর মধ্যে ভোট দিয়েছেন ১২৩ জন

গুয়াহাটি, ১৮ জুলাই (হি.স.) : ভারতের পরবর্তী তথা পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ সোমবার সকালে নির্ধারিত সময়ে বিধানসভায় প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। তার পর সারিবদ্ধ ভাবে বিজেপি, বিরোধী কংগ্রেস, এআইইউডিফ, সিপিআইএম সহ নির্দলীয় সহ মোট ১২৩ জন বিধায়ক দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে তাঁদের মূল্যবান ভোটদান করেছেন। প্রসঙ্গত ১২৬ আসনের অসম বিধানসভায় তিনজন বিধায়ক রাজ্যের বাইরে। কংগ্রেসের বিধায়ক ভরতচন্দ্র নরহ দিল্লিতে। তিনি দিল্লিতে সংসদ ভবনে ভোটদানের আবেদন করেছিলেন। এছাড়া এআইইউডিএফ-এর দুই বিধায়ক যথাক্রমে সুজামউদ্দিন লস্কর এবং নিজামউদ্দিন চৌধুরী হজে যাওয়ায় বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

নিজের ভোটাধিকার প্রয়োগ করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনের দাবি, এনডিএ মনোনীত প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মুই দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি, তা একপ্রকার নিশ্চিত। একই দাবি করেছেন বিজেপির আরেক বিধায়ক সুশান্ত বরগোহাঁইও।

এদিকে ভোটদান করে বিরোধী দলপতি কংগ্রেস নেতা দেবব্ৰত শইকিয়া বলেছেন, রাষ্ট্ৰপতি পদে বিরোধী প্ৰাৰ্থী যশোবন্ত সিনহা বিবেক ভোট লাভ করবেন বলে তিনি আশা করছেন। দেবব্রত বলেন, কংগ্ৰেসের ২৬ জন বিধায়ক যশোবন্ত সিনহাকেই ভোট দেবেন। তবে এআইইউডিএফ-এর কথা তিনি কিছু বলতে না পারলেও রাইজর দল (নির্দল), সিপিআইএম সহ অন্য বিরোধী বিধায়করাও যশোবন্ত সিনহাকে ভোট দেবেন বলে গভীর আশা ব্যক্ত করেছেন দেবব্রত শইকিয়া।

অন্যদিকে এআইইউডিএফ-এর দুজন ছাড়া ১৩ জন বিধায়ক যশোবন্ত সিনহাকে ভোট দেবেন বলে নিশ্চিত করেছেন দলীয় বিধায়ক আমিনুল ইসলাম। তিনি বলেন, এআইইউডিএফ-এর দুই বিধায়ক হজে গিয়েছেন, তাই তাঁরা আজ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।

উল্লেখ্য, অসমে একেকজন বিধায়কের ভোটের মূল্য ১১৬। সে হিসাবে অসমে মোট ভোটের মূল্য ১৪,৬১৬।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top