News Flash

Image

DYFI:ডিওয়াইএফআই এর বিক্ষোভ মিছিল আগরতলায়

আগরতলা, ১৭ জুলাই৷৷ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দুইটি অঞ্চল কমিটি যথাক্রমে  জয়নগর ও রাজনগর অঞ্চল কমিটির  উদ্যোগে সাত দফার দাবি নিয়ে আগরতলা শহরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ এদিনের এই বিক্ষোভ মিছিল টি শহরের বটতলা এলাকায় থেকে শুরু হয়৷ এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক অসীম সরকার বলেন, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের বেকার সহ শ্রমজীবি মানুষদের৷ কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পূরন করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি৷ তাই সেই দাবি গুলি পূরণের দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷সাত দফা দাবিগুলির মধ্যে উল্লেখ যোগ্য হল –  রেগার শ্রম দিবস বৃদ্ধি করে মজুরি বৃদ্ধি করতে হবে৷ প্রতি বছর কম পক্ষে একবার টেট পরীক্ষা নিতে হবে এবং যারা উত্তীর্ণ হবেন তাদের নিয়োগ করতে হবে৷ এছাড়াও ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের  চাকুরী ফিরিয়ে দেওয়া সহ আরো বিভিন্ন দাবি জানানো হয় এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে৷ 

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top