News Flash

  • Home
  • দিনের খবর
  • Manoj Sinha:জম্মু-কাশ্মীরে শান্তিপূর্ণ পরিবেশ, পর্যটনে উচ্ছ্বাসে কিছু মানুষ খুশি নয় : মনোজ সিনহা
Image

Manoj Sinha:জম্মু-কাশ্মীরে শান্তিপূর্ণ পরিবেশ, পর্যটনে উচ্ছ্বাসে কিছু মানুষ খুশি নয় : মনোজ সিনহা

শ্রীনগর, ১৫ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ পরিবেশ, পর্যটনে উচ্ছ্বাস এবং চব্বিশ ঘন্টা নিরন্তর উন্নয়নে কিছু মানুষ খুশি নয়। এমনই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তাঁর মতে, সুরক্ষা বাহিনীকে উস্কে দেওয়ার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার শ্রীনগরের ডাল লেকের তীরে এসকেআইসিসি-তে জেলা রফতানি পরিকল্পনার উদ্বোধনের সময়, উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “বেশিরভাগ মানুষ কাশ্মীরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে কিছু মানুষ শান্তিপূর্ণ পরিবেশ, পর্যটন নিয়ে খুশি নয়। জম্মু-কাশ্মীরে নিরন্তর উন্নয়ন হচ্ছে।” কারও নাম না করেই মনোজ সিনহা বলেছেন, এই সমস্ত মানুষজন সুরক্ষা বাহিনীকে উস্কে দেওয়ার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও, আমাদের বাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং শান্তির পরিবেশকে সুদৃঢ় করতে ও শান্তি বিরোধী সকল পরিকল্পনা নস্যাৎ করতে কঠোর পরিশ্রম করছে। মনোজ সিনহার কথায়, জম্মু ও কাশ্মীর বিরাট উন্নয়নের পথে এবং আগামী বছরগুলিতে এই অঞ্চলটি উন্নয়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে দেশের মধ্যে একটি মডেল স্থান হিসাবে আবির্ভূত হবে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top