News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:কর্মসংস্থান সহ বিভিন্ন দাবীতে তেলিয়ামুড়ায় বামপন্থী যুব সংগঠনের মিছিল
Image

Teliamura:কর্মসংস্থান সহ বিভিন্ন দাবীতে তেলিয়ামুড়ায় বামপন্থী যুব সংগঠনের মিছিল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ জুলাই৷৷ বেকার যুবক যুবতীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফের তেলিয়ামুড়া মহকুমা কমিটির  যৌথ উদ্যোগে  শুক্রবার বিক্ষোভ মিছিল ও সভা সংঘটিত হয়৷ রাজ্যের বেকার যুবক যুবতীরা নানা সমস্যা জর্জরিত৷ কাজ নেই ,খাদ্য নেই৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল৷ মিসড কলেই চাকরি হবে বলে আশ্বাস দিয়েছিল৷ বছরে ৫০০০০ চাকুরীর প্রতিশ্রুতি বর্তমানে অথৈই জলে৷ উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের বেকার যুবক যুবতীরা হতাশা গ্রস্থ৷ বাম যুব সংগঠন বর্তমান সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আন্দোলন মুখর হয়ে উঠেছে৷ আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবেই শুক্রবার তেলিয়ামুড়ায় ডি অয়াই এফআই এবং টিওয়াইএফের যৌথ উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সভা ও মিছিল সংঘটিত করা হয়৷ মিছিল ও সভায় বক্তব্য রাখতে গিয়ে যুব সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রেগা ও টুয়েপের দুর্নীতি বন্ধ করে ২০০ দিনের কাজের নিশ্চয়তা ও মজুরি বৃদ্ধি করতে হবে,  জেআরবিটিরর মাধ্যমে গ্রুপ সি ,গ্রুপ ডি পরিক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে হবে, টেট উওির্ণদের দ্রুত নিয়োগ করা ও বছরে দুবার টেট পরিক্ষা গ্রহন করা এবং প্রতি বছর ৫০ হাজার সরকারি চাকুরী প্রদানের প্রতিশ্রুতি  পুরন করতে হবে৷ এদিন মোট ৭ দফা দাবিতে আন্দোলন কর্মসুচি পালন করা হয়৷ সি পি আই এম তেলিয়ামুড়া বিভাগীয় অফিস থেকে মিছিল শুরু হয়ে তেলিয়ামুড়া শরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিভাগীয় অফিসের সামনে সমাপ্ত হয়৷ মিছিল শেষে হয় পথ সভা৷ এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন  ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লিকা শীল, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক, সভাপতি, টি ওয়াই এফ এর তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক বিনয় দেববর্মা সহ অন্যান্যরা৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top