News Flash

  • Home
  • বাণিজ্য
  • মহারাষ্ট্রে সস্তা হচ্ছে পেট্রোল ও ডিজেল, লিটারে ৫ ও ৩ টাকা করে কমছে দুই জ্বালানি তেল
Image

মহারাষ্ট্রে সস্তা হচ্ছে পেট্রোল ও ডিজেল, লিটারে ৫ ও ৩ টাকা করে কমছে দুই জ্বালানি তেল

মুম্বই, ১৪ জুলাই (হি.স.): মহারাষ্ট্রে দাম কমছে পেট্রোল ও ডিজেলের। বৃহস্পতিবার এই দুই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। লিটারে ৫ টাকা কমছে পেট্রোলের দাম ও ৩ টাকা কমতে চলেছে ডিজেলের দাম। এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যে পেট্রোল ৫ টাকা লিটার প্রতি ও ডিজেলে ৩ টাকা প্রতি লিটার দাম কমানো হচ্ছে।

এদিন একনাথ শিন্ডের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। তিনি সাংবাদিক বৈঠকে জানান, মহারাষ্ট্রে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনের জন্য সমস্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। দেবেন্দ্র ফড়নবীশ এদিন একটি বড় ঘোষণা করে জানান, ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় যারা জেলে গিয়েছিলেন, মহারাষ্ট্র সরকার তাঁদের পেনশন দেবে। এই সিদ্ধান্তটি ২০১৮ সালে নেওয়া হয়েছিল, কিন্তু আগের সরকার এটি বন্ধ করে দিয়েছে।”

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top