News Flash

  • Home
  • বিদেশ
  • Elon Musk: এলন মাস্ককে চুক্তিভঙ্গের নোটিশ টুইটারের, পাল্টা বিদ্রুপ মার্কিন ধনকুবেরের
Image

Elon Musk: এলন মাস্ককে চুক্তিভঙ্গের নোটিশ টুইটারের, পাল্টা বিদ্রুপ মার্কিন ধনকুবেরের

ওয়াশিংটন, ১৩ জুলাই (হি.স.): চুক্তি বাতিল করায় মার্কিন ধনকুবের এলন মাস্ককে আদালত পর্যন্ত নিয়ে গেল টুইটার। টুইটার কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, ৪৪০০ কোটি ডলারের একটি চুক্তি নিজের ইচ্ছা মতো ভাঙতে পারেন না মাস্ক। তাঁকে চুক্তির শর্ত মেনে ৫৪.২০ ডলার দরে টুইটারের শেয়ার কিনে কথা রাখতে হবে। চুক্তিভঙ্গের নোটিশের প্রেক্ষিতে টুইটারকে বিদ্রুপও করেছেন মাস্ক।

গত শুক্রবারই টেসলা প্রধান তাঁর টুইটার কেনার পূর্বনির্ধারিত চুক্তি থেকে সরে আসেন। কেন এই সিদ্ধান্ত, তাও জানান তিনি। মাস্ক টুইটারের কাছে জানতে চেয়েছিলেন তাদের নেটওয়ার্কে থাকা ভুয়ো অ্যাকাউন্টগুলির ব্যাপারে। সদুত্তর না পেয়ে টুইটার কেনার চুক্তি বাতিল করে মাস্ক জানান, যে কোনও ব্যবসা শুরু করার আগে তাঁর কিছু মৌলিক বিষয় জানার প্রয়োজন থাকে। টুইটার তাঁকে তা জানায়নি। এরপরই টুইটার কর্তৃপক্ষ এলন মাস্কের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করেছে। মাস্ককে তাঁরা মনে করিয়ে দিয়েছেন, যখন খুশি নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন না তিনি।

Releated Posts

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top