News Flash

Image

Assam:লামডিং-বদরপুর পাহাড়লাইনে চলাচল শুরু পণ্যবাহী ট্রেন

হাফলং (অসম), ১৩ জুলাই (হি.স.) : অবশেষে লামডিং-বদরপুর-আগরতলা ব্রডগেজ রেলপথে দু-মাস একদিন পর ট্রেন পরিষেবা সচল হয়ে উঠেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা জানিয়েছিলেন, ১২ জুলাই পাহাড় লাইনে রেল পরিষেবা সচল হয়ে উঠবে। এই লক্ষ্যে দিনরাত এক করে কাজ করে চলছেন রেল কর্মীরা।

দুমাস পর আজ ১৩ জুলাই লামডিং-বদরপুর-আগরতলা ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হল। তবে যাত্রীবাহী ট্রেন নয় পণ্যবাহী। উত্তরপূর্ব সীমান্ত রেলসূত্রে জানা গিয়েছে, লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথটি মেরামতি করে সচল করে তোলার পর রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ট্র্যাক সার্টিফিকেট দেওয়ার পর আজ বুধবার ভোররাতে লামডিং থেকে চিনি বোঝাই একটি গুডস ট্রেন বদরপুর অভিমুখে যায়। বুধবার ভোররাত ২.৩৫ মিনিট নাগাদ এই পণ্যবাহী ট্রেনটি দাওটুহাজা-ফাইডিংয়ের মধ্যবর্তী বিধ্বস্ত ৭৯ কিলোমিটার অংশ ১০ কিলোমিটার গতিবেগে সফলভাবে অতিক্রম করে এদিন ভোররাত ৩.০৫ মিনিটে নিউহাফলং স্টেশন পার হয়ে যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, গত দু-মাস পাহাড়লাইনে ট্রেন বন্ধ থাকায় আগামী ২১ জুলাই পর্যন্ত শুধু পণ্যবাহী ট্রেন চালানো হবে। তবে ২২ ডিসেম্বর থেকে লামডিং-বদরপুর-শিলচর ও আগরতলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচলের পূর্ণ সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ২২ জুলাইয়ের জন্য শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ও শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রিজার্ভেশন আইআরসিটির সাইটে খুলে দেওয়া হয়েছে। তাই সব কিছু ঠিকঠাক থাকলে ২২ জুলাই থেকে লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথে পুনরায় রেল পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠবে।

উল্লেখ্য, গত ১৪ মে ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথের ৮৫ কিলোমিটার অংশ জুড়ে প্রায় ৬১ স্থানে ভূমিধসের দরুন রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে গত দু মাস থেকে পাহাড় লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। যার দরুন ডিমা হাসাও সহ বরাক উপত্যকার তিনটি জেলা, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা রেলপথে দেশের অনান্য অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে বুধবার থেকে পাহাড়লাইনে পণ্যবাহী রেল পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠায় ২২ জুলাই থেকে যাত্রীবাহী রেল পরিষেবা সচল হয়ে উঠবে বলে আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top