News Flash

  • Home
  • দেশ
  • Shiv Sena:১৬ শিবসেনা সাংসদ রাষ্ট্রপতি পদে দ্রৌপদীকে ভোট দেওয়ার পক্ষে, বেকায়দায় উদ্ধব
Image

Shiv Sena:১৬ শিবসেনা সাংসদ রাষ্ট্রপতি পদে দ্রৌপদীকে ভোট দেওয়ার পক্ষে, বেকায়দায় উদ্ধব

মুম্বই, ১১ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্রে শিবসেনার ১৬ জন সাংসদ এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থন জানানোর আর্জি পেশ করলেন উদ্ধব ঠাকরের কাছে। সোমবার দলীয় সাংসদদের বৈঠক ডেকেছিলেন শিবসেনা প্রধান। সেখানেই সব সাংসদ দ্রৌপদীকে সমর্থনের প্রস্তাব দেন। পরে শিবসেনা সাংসদ গজানন কীর্তিকার বলেন, দ্রৌপদী যেহেতু একজন আদিবাসী মহিলা, তাই আমাদের তাঁকেই ভোট দেওয়া উচিত। কারণ, মহারাষ্ট্রের জনসংখ্যার একটা বড় অংশ আদিবাসী সম্প্রদায়ভুক্ত।

রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনও হুইপ জারির বিষয় থাকে না। সাংসদরা তাঁদের ইচ্ছে মত যাঁকে খুশি ভোট দিতে পারেন। এই পরিস্থিতিতে উদ্ধবকে সাংসদদের প্রস্তাব মেনে নিতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে পর্যন্ত শিবসেনা বিরোধী জোটের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থনের কথা বলে এসেছে।
সাংসদদের এই প্রস্তাবে উদ্ধব আরও চাপে পড়ে গেলেন বলে রাজনৈতিক মহলের অভিমত। উদ্ধবের মূল অভিযোগ, বিজেপির মদতেই শিবসেনা বিধায়কদের মধ্যে ভাঙন ধরেছে। বিজেপি কলকাঠি নেড়েই উদ্ধবকে ক্ষমতাচ্যুত করেছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top