News Flash

Image

Death:হাফলঙের দিয়ুং নদীতে উদ্ধার ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য

হাফলং (অসম), ৯ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙের পার্শ্ববর্তী দিয়ুং নদীতে শনিবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি লোয়ার হাফলঙের কাশীপুর গ্রামের বাসিন্দা চুনীলাল গিরির বলে শনাক্ত করা হয়েছে।

মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গিয়েছে, চুনীলাল গিরি শুক্রবার দুপুর থেকে সন্ধানহীন ছিলেন। ৮ জুলাই দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘর থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি চুনীলাল। শনিবার হাফলং থেকে প্রায় সাত কিলোমিটার দূরর্বতী দিয়ুং নদীতে জলে ভাসমান অবস্থায় কিছু মানুষ একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

তবে সন্ধানহীন হয়ে চুনীলাল গিরির কীভাবে দিয়ুং নদীতে পড়ে মৃত্যু হল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনা সম্পর্কে তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top