News Flash

  • Home
  • বিদেশ
  • ৪০-এরও বেশি মন্ত্রীর পদত্যাগের ধাক্কা সামলাতে পারলেন না, ইস্তফা দিতে সম্মত বরিস জনসন
Image

৪০-এরও বেশি মন্ত্রীর পদত্যাগের ধাক্কা সামলাতে পারলেন না, ইস্তফা দিতে সম্মত বরিস জনসন

লন্ডন, ৭ জুলাই (হি.স.): একসঙ্গে ৪০ জনের বেশি মন্ত্রীর ইস্তফার ধাক্কা সামলাতে পারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শেষমেশ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্ভবত বৃহস্পতিবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন বরিস জনসন। গত কয়েক দিন ধরে যে ভাবে মন্ত্রিসভার সদস্যরা ইস্তফা দিয়েছেন, তাতে বরিসের সামনেও পদ থেকে ইস্তফা দেওয়া ছাড়া ভিন্ন কোনও উপায় ছিল না। সূত্রের খবর, বরিস সরে যেতে রাজি হয়েছেন। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক নেতা হিসেবে বরিসই কাজ চালিয়ে যাবেন।

বিগত কয়েকদিনের মধ্যে ৪০ জনেরও বেশি মন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন, সকলেই তাঁকে পদ ছাড়তে বলেছিলেন। বরিস পদ ছাড়লেই, কনজারভেটিভ পার্টি নতুন নেতা নির্বাচন করবে। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই বরিস মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে সরে গিয়েছেন অনেক মন্ত্রী। অর্থমন্ত্রী ঋষি সুনক, স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ইস্তফা দেন। গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ইস্তফা দেওয়ার পর সুর বদলে ফেললেন বরিস।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top